মঙ্গলবার, ১২ মে ২০২৬

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে ট্যাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ এক চীনা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন প্রকল্পের কোলপাওয়ার লিমিটেডের সিকিউরিটি অফিসার মোহাম্মদ আলফাজ উদ্দীন।

খবর পেয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর ২ এপ্রিল (শনিবার) দুপুর ১২ টার সময় প্রকল্প এলাকার চ্যানেলে কোস্টগার্ড ও ডুবরি দল যৌথ তল্লাশী চালিয়ে সাগর চ্যানেল থেকে লাশটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারকৃত ব্যক্তির নাম জ্যায়াং হংচ (৫২)।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রতিদিনের মতো সকালে তিনি কাজে যান। তবে দুপুরে আর ডরমেটরিতে ফিরেননি। তিনি বিদ্যুৎকেন্দ্রের চিনা হাইড্রো প্রতিষ্ঠান কোম্পানীতে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। ওই চীনা নাগরিক প্রকল্পের মালামাল বহনসহ বিভিন্ন শ্রমিকের কাজ করতেন। তার নিখোঁজ হওয়ার ঘটনা স্থানীয় পুলিশকে অবহিত করা হয়। এরপর তার খোঁজে গভীর রাত পর্যন্ত সাগর তীরের তল্লাশি চালায় কোলপাওয়ার কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা। সকালে কোস্টগার্ড ও ডুবির দল যৌথ তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ জামাল উদ্দিন বলেন, প্রকল্পের চ্যানেলে থেকে কোস্টগার্ড ও ডুবির দলের যৌথ অভিযানে লাশটি উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...