মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন ও অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- আকবর শাহ থানাধীন ইস্পাহানি সি গেটে গ্রিন হিল এলাকার মোহাম্মদ আবুল বশরের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন, জসিম উদ্দিনের স্ত্রী সাবিহা ইয়াছমিন ও জাফর আহমদ।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজায় পাহার কাটার সংবাদে গত ২৭ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান মনির হোসেন। এরপর পাহাড় কাটার সঙ্গে জড়িত জসিম উদ্দিন ও তার স্ত্রীকে নোটিশ দেওয়া হয়।

বুধবার (৩০ মার্চ) শুনানি গ্রহণ করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার নির্দেশ দেন পরিচালক। ৩১ মার্চ আকবর শাহ থানায় জসিম উদ্দিন ও তার স্ত্রী সাবিহা ইয়াছমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিদর্শক মনির হোসেন।

অন্যদিকে ফয়’স লেক দুই নম্বর রোডের স্পাইসি গলিতে পাহাড় কাটার সংবাদে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিদর্শনকালে পরিবেশ অধিদফতরের টিম তিন চারজন শ্রমিককে কোদাল শাবল দিয়ে পাহাড় কাটতে দেখেন। এ ঘটনায় পাহাড় কাটার নির্দেশদাতা জাফর আহমদকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি শেষে মামলার নির্দেশ দেন পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর বিকেলে আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। এর আগেও গত বছরের ১৭ জুন জাফর আহমেদকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, পাহাড় কাটার সংবাদ পেয়ে আকবর শাহ এলাকার গ্রিন হিল এবং ফয়’স লেকের স্পাইসি গলিতে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাদের শুনানিতে ডাকা হয়। এরপর পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার পরিবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...