মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিজিবি-চোরাচালানিদের গোলাগুলি, ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)৩০ মার্চ বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রীজ নামক স্থানে বিজিবি ও চোরাকারবারি মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের ঘোদা ব্রীজ নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে ১২ টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল একজন ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহলদল কর্তৃক আটককৃত চোরাকারবারীর সাথে থাকা বস্তা তল্লাশী করে ৬ কোটি টাকা মূল্যের দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৭১,৬৫,১৯,১০০/- (একাত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ ঊনিশ হাজার একশত) টাকা মূল্যের ২৩,৮৮,৩৯৭ (তেইশ লক্ষ আটাশি হাজার তিনশত সাতানব্বই) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ১৪১,৭৫,৪৮,৬০০/- (একশত একচল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ আটচল্লিশ হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ২১ জন আসামী আটক করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক...