সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২৯ মার্চ) গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই সাকিব জানতে পারেন তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু দেশের স্বার্থে তৃতীয় ওয়ানডের জন্য আফ্রিকায় থেকে যান তিনি। শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ের মধ্য দিয়ে ২০ বছর পর আফ্রিকার মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

এরপর জরুরিভিত্তিতে দেশে ফেরেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। এতে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তকে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন সাকিব।

২০১৯ সাল থেকে শুরু করে নানা অজুহাত দেখিয়ে টেস্টে ছিলেন না দেশের অন্যতম সেরা এ ক্রিকেটার। এরই মাঝে মুমিনুলকে অধিনায়ক করে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৩টি। তবে ইনজুরি ও নিষেধাজ্ঞা থেকে ফিরলেও মাত্র তিনটি টেস্ট খেলেছেন সাকিব। আর তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে না থাকায় কোনো সমস্যা দেখছেন না, টেস্ট দলের অধিনায়ক মুমিনুল।

তিনি বলেন, ‘উনি (সাকিব) প্রায় সময়ই তো থাকেন না। থাকাটাই বরং সৌভাগ্যের মনে হয়। উনি থাকলে টিম কম্বিনেশন অনেক সহজ হয়ে যায়। একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলানো যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...