রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দ্বিতল বিশিষ্ট হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট সেতু

উপরে দুই লেইনের সড়ক নিচে চলবে রেল

সিনিয়র রিপোর্টার

অবশেষে চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট হচ্ছে হচ্ছে দ্বিতল বিশিষ্ট। সেতুর উপরে দুই লেইনে চলবে যানবাহন আর নিচে চলবে ট্রেন। কোরিয়ান দাতা সংস্থার নতুন ডিজাইনে কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের বিষয়টি এমনই চূড়ান্ত করা হচ্ছে।

সেতুর প্রাথমিক সমীক্ষা রিপোর্ট মে মাসে রেল মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে এবং জুনে কালুরঘাট সেতুটির নতুন ডিজাইনের কাজ চূড়ান্ত করা হবে। এরপর একনেকের সভায় উঠবে এবং একনেকে পাশ হলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে চট্টগ্রাম নিউজকে জানান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

আজ ২৯ মার্চ মঙ্গলবার রেল ভবনের সভা কক্ষে কালুরঘাট রেল-কাম সড়ক সেতুর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কোরিয়ান প্রতিনিধির সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

এসময় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কোরিয়ান প্রতিনিধিবৃন্দ কালুরঘাট রেল কাম সড়ক সেতু সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদকে অবহিত করেন এবং জুন মাসের মধ্যে কালুরঘাট সেতুটির নতুন ডিজাইনের কাজ সম্পন্ন হলেই একনেকের সভায় উঠবে এবং একনেকে পাশ হলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে তারা মন্তব্য করেন।

রেল ভবনের সভা কক্ষে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার কোণ উক পার্ক, কালুরঘাট রেল কাম সড়ক সেতুর প্রজেক্ট ম্যানেজার মো: গোলাম মোস্তফা, ডেভেলাবমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিঃ এর সিনিয়র ইঞ্জিয়ার মো: আনোয়ারুল হক, ডেভেলাবমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিঃ এ জেনারেল ম্যানেজার মো: রিয়াজুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের কর্মকর্তাবৃন্দ।

সেতুর অগ্রগতির বিষয়ে বৈঠক শেষে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম নিউজকে জানান, কালুরঘাট রেল কাম সড়ক সেতুর অগ্রগতি হয়েছে। কালুরঘাট সেতু হবে দ্বিতল বিশিষ্ট। উপরে যানবাহন চলাচলের জন্য দুই লেইনের সড়ক এবং নিচে হবে রেল লাইন।

আজকে মঙ্গলবার রেল ভবনে সেতুর সর্বশেষ অগ্রগতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কোরিয়ান প্রতিনিধিদের সাথে আমার বৈঠক হয়েছে। তারা জানিয়েছেন মে প্রাথমিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করবে এরপর জুনে চূড়ান্ত করা হবে। জুনে নকশা চূড়ান্ত হলে একনেকে চলে যাবে। একনেকে অনুমোদনের পরপরই এই বছরের মধ্যে সেতুর কাজ শুরু হবে।

কালুরঘাট সেতুটি এখন কেবল বোয়ালখালী, রাঙ্গুনিয়া এবং মোহরাবাসীর দাবিতে নেই। এই সেতুটি এখন দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর উভয় পাশের মানুষ এই সেতু নির্মাণের দাবি করে আসছে। নানান কারনে কালুরঘাট সেতুর নির্মাণ কাজ এতোদিন পিছিয়ে গিয়েছিল।

এখন কোরিয়ান দাতা সংস্থা নতুন কালুরঘাট সেতুর প্রি-ফিজিবিলিটি স্টাডি করছে। এখন পুরোটাই (ফিজিবিলিটি স্টাডি, ডিজাইন, বাজেট) নতুন করে করছে দাতা সংস্থা।

এদিকে নতুন করে সেতু নির্মাণ কার্যক্রম বিলম্বিত হওয়ায় কালুরঘাট বিদ্যমান (পুরনো) সেতু মেরামতের জন্য বুয়েটের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিদ্যমান পুরনো সেতুটি মেরামতের জন্য বুয়েটকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ।
বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্যদের পরামর্শ অনুয়ায়ী শতবছরের জরাজীর্ণ কালুরঘাট সেতু মেরামত করা হবে। নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত রেল এবং যানবাহন চলাচলের জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...