অনলাইনে সার্ভার আর কাউন্টারে নেট জটিলতায় ভোগান্তিতে পড়ছে রেলযাত্রীরা।দীর্ঘ সময় অনলাইনে চেষ্টা করে টিকেট না পেয়ে কাউন্টারে টিকেট কাটতে স্টেশনে এসেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইটটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়।এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
মাঝে মধ্যে সার্ভারে প্রবেশ করা গেলেও যাত্রীরা পাচ্ছেন না কাঙ্খিত টিকেট।
এদিকে অনলাইনে টিকেট না পেয়ে কাউন্টারেও হাজারো যাত্রীদের ভিড়। সার্ভার জটিলতায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট। যাত্রীদের অভিযোগ, অনেক চেষ্টা করেও কোনোভাবে অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না। কাউন্টারে এসেও পাওয়া যাচ্ছে না টিকেট। রেলওয়ের চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ যাত্রীরা কষ্ট পাচ্ছে।
যাত্রীরা জানান, অনলাইনে টিকেট না পেয়ে কাউন্টারে এসেও টিকেট পাচ্ছেন না তারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ লাইন থাকলেও প্রতিটি টিকেট পেতে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, আমরা সাধ্যমত যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনত্রুটি নেই। কিন্তু অনলাইনে সার্ভার সমস্যার কারনে কাউন্টারে অতিরিক্ত ভিড়।এছাড়া নেট সমস্যা।তাই কাউন্টারেও টিকেট দিতে একটু দেরি হচ্ছে।
এদিকে রেলের টিকেট সেবা দিতে নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সহজ ডটকম’ কে দায়িত্ব দেওয়ার পর থেকে এ সমস্যা সৃষ্টি হয়।এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
