রবিবার, ১৪ জুন ২০২৬

সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিলো ‘কেজিএফ ২’

বিনোদন ডেস্ক

২৪ ঘণ্টায় সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিলো ‘কেজিএফ ২’
প্রায় তিন বছর ধরে সিনেমাটির জন্য দর্শক অপেক্ষায়। এই তিন বছরে ভারতের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমাও এটিই। সেটার প্রমাণ মিলল সদ্য প্রকাশ্যে আসা ট্রেলারের সুবাদে।

সিনেমাটির নাম ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার ট্রেলার রোববার (২৭ মার্চ) রাতে প্রকাশ করা হয়। আর প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় এটি অতীতের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে।

পাঁচটি ভাষায় প্রকাশ হয়েছে ট্রেলারটি। ২৪ ঘণ্টায় সব ভাষা মিলিয়ে এর ভিউ ছাড়িয়েছে ১০৯ মিলিয়ন। যা ভারতীয় সিনেমার ইতিহাসে অতীতে কখনোই দেখা যায়নি। সবচেয়ে বেশি ভিউ এসেছে হিন্দি ভার্সন থেকে। হিন্দি ট্রেলারটি দেখা হয়েছে ৫১ মিলিয়নের বেশি বার। এছাড়া তেলেগু ভার্সনে ২০ মিলিয়ন, কন্নড় ভাষায় ১৮ মিলিয়ন, তামিলে ১২ মিলিয়ন ও মালায়লাম ভাষায় ভিউ হয়েছে ৮ মিলিয়ন।

দর্শক থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা মনে করছেন, কেবল ট্রেলার নয়, সিনেমাটি মুক্তি পেলে বক্স অফিসেও রেকর্ড গড়বে। সেই ইঙ্গিত ট্রেলারেই পাওয়া গেছে। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টূইট করে বলেছেন, ‘বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন’।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন যশ। এছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজসহ আরও অনেকে। এটি প্রযোজনা করছে হোমবেল ফিল্মস।

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। কন্নড় ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির বাজেট ছিল ৮০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর ভারতজুড়ে অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করে। বক্স অফিসে এটি ২৫০ কোটি রুপির বেশি আয় করেছিল।

‘কেজিএফ: চ্যাপ্টার ’ শেষ হয়েছিল তীব্র আকাঙ্খা তৈরি করে। যার ফলে দ্বিতীয় খণ্ডের জন্য দর্শক মুখিয়ে আছে। আগামী ১৪ এপ্রিল পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এটি। এখন দেখার পালা, দর্শকের মন জয় করে অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে কিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...