শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির রামগড় সড়কে প্রাণ গেল মা-মেয়ের

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড়

খাগড়াছড়ির রামগড়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে।

আজ ২৭ মার্চ সন্ধ্যা ছয়টায় খাগড়াছড়ি -রামগড় সড়কের তৈইচালার সোমা চন্দ্রপাড়া প্রাথমিক বিদ্যালয় এর সামনে রামগড় থেকে জালিয়াপাড়া গামী একটি সিএনজি সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাসলিমা আক্তার (২৭)ও তার এক বছর বয়সী কন্যা সন্তান তানহার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ শাহাদাত হোসেন জানান পাতাছড়ার ছালেহ আহম্মদের স্ত্রী তাসলিমা আক্তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি রামগড় পৌরসভা ২নং ওয়ার্ডের বল্টুরাম গ্রাম  থেকে শ্বশুর বাড়ি পাতাছড়া যাচ্ছিলেন। এসময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন রামগড় উপজেলার যৌথ-খামারে মংপ্রু মারমা,  নাকাপার আজিজুল্লাহ (১৭) বলিপাড়ার মোঃ তানভীর( ৭০) উত্তর ফটিকছড়ির আধার মানিকের রওশনারা বেগম( ৬৫) কুমিল্লার হোসেনপুরের মমতাজ বেগম (৬০)

রামগড় থানার আবাসিক মেডিকেল অফিসার মোঃ ফরহাদ কামাল চট্টগ্রাম নিউজকে জানান, মা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শামসুল জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায়।

এদিকে মা-মেয়ের মৃত্যুর মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রামগড় হাসপাতালে ছুটে যান রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা  খন্দকার মোঃ ইফতেখার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম আলমগীর, মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাসানুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি পুলিশ হেফাজতে আছে।

বালুবাহী পিকআপ ও তার ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে রামগড় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...