সোমবার, ১১ মে ২০২৬

মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ হত্যা মামলার আসামিকে বিএসআরএম ফ্যাক্টরী থেকে গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ শহীদুল্লাহ হত্যা মামলার এক আসামিকে গত বুধবার জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম মিশাল (২৮)। 

র‌্যাব জানায়, মিশাল দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর মালিভিটা এলাকার হাসান আলীর ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, মিশাল গ্রেপ্তার এড়াতে বিএসআরএম ফ্যাক্টরীতে আত্মগোপনে ছিলেন। সে যে মুক্তিযোদ্ধা হাজী মুহাম্মদ শহীদুল্লাহ হত্যা মামলার আসামি তা গ্রেপ্তার পরবর্তী আমাদের জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহর উপর হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, মুক্তিযুদ্ধা শহীদুল্লাহ এর সাথে মিশালসহ অন্যান্য আসামিদের দীর্ঘদিন যাবৎ ডিস লাইনের বিল নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে শহীদুল্লাহ, তার ভাগিনা ও নাতীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন শহীদুল্লাহ তার ভাগিনা এবং নাতিদের নিয়ে আব্দুল্লাহপুর স¦দেশ হাসপাতালে তাদের একজন অসুস্থ্য আত্মীয়কে দেখতে যান।

হাসপাতালের ৩য় তলায় যখন তারা পৌঁছান তখন হঠাৎ আসামীরা সেখানে এসে শহীদুল্লাহ, তার ভাগিনা ও নাতীদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করে। এতে ভিকটিমের ভাগিনা এবং নাতিরা আহত হন এবং ভিকটিম গুরুতর আহত হন। পরবর্তীতে ভিকটিম মুহাম্মদ শহীদুল্লাহ মৃত্যু বরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...