সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শাহ জব্বারিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ

মোঃ শহীদুল ইসলাম রানা ,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান জেলা সদরের পৌরসভার ৬ নং ওয়ার্ডে,বনরুপা পাড়ায় শাহ্ জব্বারিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫শে মার্চ শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯ টায় অনুষ্ঠানের প্রথমিক পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫ জনকে কোরআন ও ৪জনকে আমপারা প্রদানের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে সকাল ১১ টায় মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ জব্বারিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন শাহ জব্বারিয় তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য, রোটারী ক্লাব বান্দরবান এর প্রেসিডেন্ট৷ মোঃ মহিউদ্দিন,ব্যাবসায়ি রফিকুল ইসলাম,মাদ্রাসার সাধরন সম্পাদক হারুনুর রশিদ,বনরূপা মসজিদের সেক্রেটারি নুরুল ইসলাম সহ অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন বান্দরবান সম্প্রিতির একটি জেলা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই এই জেলায় ইসলামিক ফাউন্ডেশনের যাত্রা শুরু করে, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মান এবং প্রসারে ব্যাপক কাজ করেছেন এবং এই ধারা অব্যাহত আছে।বর্তমান আওয়ামী লীগ সরকার মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষার ব্যাবস্থা করেছে যাতে সকলেই ধর্মীয় জ্ঞান অর্জনে অধিকার লাভ করতে পারে,মসজিদ ভিত্তিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ধর্মীয় শিক্ষকদের সম্মানীর ব্যবস্থা করে সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মহিউদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামিক শিক্ষার প্রসারে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছেন,সারাদেশে ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ এর একটি বড় দৃষ্টান্ত।তিনি আরো বলেন ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার বিকল্প নাই।
বক্তারা আরো বলেন বর্তমানে প্রাথমিক বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি প্রত্যেককেই ধর্মীয় শিক্ষায় দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ,এরই প্রেক্ষিতে শাহ জব্বারিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা অত্র মাদ্রাসায় সরকারি পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামিক শিক্ষার প্রতি বিশেষ জোর দিয়েছে।
শিশু কিশোরদের মানুষিক বিকাশে পাঠ্যপুস্তকের বাইরেও ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ে দক্ষতা অর্জন তার সঠিক বেড়ে উঠার জন্য খুবই জরুরি,এরই ধারাবাহিকতায় মাদ্রাসায় প্রতি বছর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।আলোচনা অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এবং মাদ্রাসার ছাত্রছাত্রী অবিভাবকদের ও শিক্ষকদেরকে মাঝেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...