রবিবার, ১০ মে ২০২৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৪ পার করে ৩৫ বছরে পা দিলেন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় তিনি জন্মগ্রহণ করেন।

বিকেএসপির সেই টিনেজার এখন বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় মুখ। কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত দেশের ক্রিকেটের পোস্টার বয়। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় থেকে এখন তিনি দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা। সাকিব আল হাসান। যে নামটির সাথে জড়িয়ে কোটি মানুষের আবেগ, লাল-সবুজের গৌরব। বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের আজ ৩৪তম জন্মদিন।

বিকেএসপিতে হাতেখরির পর ২০০৬এ মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। এরপর শুধু ছুটে চলেছেন দুর্বার। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়কত্বের আর্মব্যান্ড ওঠেছে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটেও। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। তবে ২০১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে যা করে দেখিয়েছেন তা ছিলো অবিশ্বাস্য। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন গড়েছেনও। তাই তিনি এখন আর শুধু লাল-সবুজের নন বিশ্ব ক্রিকেটের আইকন।

শুধু কি দেশের জার্সিতে? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে কাঙ্ক্ষিত ক্রিকেটার এ অল রাউন্ডার। আইপিএল রাঙিয়েছেন কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। খেলেছেন বিগ ব্যাশ, সিপিএলের মতো আসরগুলোতেও।

ক্রিকেটের বাইরেও সফল সাকিব আল হাসান। বিজ্ঞাপনের মডেল থেকে উদ্যোক্তা, চ্যারিটিতেও সুনাম কুড়িয়েছেন। গড়েছেন নিজের নামে ক্রিকেট একাডেমি। ২২ গজে সবসময় সিরিয়াস, সতীর্থদের সাথে খোশমেজাজে ভিন্ন এক সাকিব। আবার স্ত্রী, সন্তানদের সাথে পুরোদস্তুর ফ্যামিলিম্যান।

শুধু ক্রিকেটে নয় জীবনের সব ভূমিকাতেই সেরা অল রাউন্ডার আমাদের সাকিব আল হাসান। শুভ জন্মদিন সুপার সাকিব।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...