মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অস্তিত্ব সংকটে পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

নিজ দেশের অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি আরও জানান, ইউক্রেন ইস্যুতে পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেবে না মস্কো। খবর সিএনএনের।

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি শিল্প এলাকায় রুশ বিমান হামলা ঘটেছে। মঙ্গলবার ভয়াবহ এই হামলার ড্রোন ফুটেজ প্রকাশ করে ইউক্রেন সেনাবাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বিমান হামলায় ধ্বংসের নগরী এখন মারিউপোল। শহরটির প্রায় এক লাখ বাসিন্দা প্রয়োজনীয় খাবার ও পানির তীব্র সংকটে রয়েছে বলেও দাবি করেন তিনি।

যুদ্ধ বন্ধে একটি সমঝোতার লক্ষ্যে প্রায় প্রতিদিনই রাশিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমাদের প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপাতত আলোচনা কঠিন বলে মনে হলেও, আমরা ধাপে ধাপে সামনে এগোতে চাই।

এরমধ্যেই ক্রেমলিন বলেছে, অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র।

ক্রেমলিনের এমন বক্তব্যকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করলেও, পেন্টাগন বলছে একে এখনি হুমকি হিসেবে দেখছে না ওয়াশিংটন। এমনকি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন নিজেদের অবস্থান পরিবর্তন করবে না বলেও জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...