বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

স্বামীর পক্ষে যেকোনো অভিভাবক দেনমোহর পরিশোধ করতে পারবেন

আদালত প্রতিবেদক

স্বামীর পক্ষে তার যেকোনো অভিভাবক দেনমোহর (মোহরানা) পরিশোধ করতে পারবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়েছে, মোহরানা পরিশোধ না করা পর্যন্ত তা স্বামী বা শ্বশুরের ওপর ঋণ বা দেনা হিসেবে থেকে যাবে।

‘জিয়াউল হক ও অন্যান্য বনাম ফারহানা ফেরদৌসী ও অন্যান্য’ শিরোনামে মামলায় বিচারপতি শেখ হাসান আরিফ ও আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া ওই আদেশের ২১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পর্যবেক্ষণে আদালত বলেন, স্বামীর পাশাপাশি তার পক্ষে তার যেকোনো অভিভাবক মোহরানা পরিশোধ করতে পারবেন। আর মোহরানা হিসেবে জমি দেওয়া হলে তা পাওয়ার জন্য পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারবেন স্ত্রী। অর্থাৎ পারিবারিক আদালতে মামলা দায়ের করে স্ত্রী সেই জমি পুনরুদ্ধার করতে পারবেন।

আদালতে জিয়াউল হকের পক্ষে ছিলেন আইনজীবী সুরজিৎ ভট্টাচার্য। ফারহানা ফেরদৌসের পক্ষে ছিলেন আইনজীবী এম. আলী মুর্তজা।

মামলায় আদালতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ এবং বায়তুল মোকাররমের মুফতি মো. আব্দুল্লাহ ও ইসলামী ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু সালেহ পাটোয়ারী। এ মামলায় তারা লিখিত ও মৌখিকভাবে বক্তব্য পেশ করে আদালতকে সহযোগিতা করেছেন।

এসব বিষয়ে আদালতে অ্যামিকাস কিউরিরা তাদের মতামত তুলে ধরে বলেছেন, মোহরানার ক্ষেত্রে এই ধরনের জমি হস্তান্তর-ইসলামী নীতি অনুসারে বৈধ মোহরানা।

অ্যামিকাস কিউরিরা তাদের মতামতে বলেছেন, এটি ঋণ বা দেনা যেকোনো আকারে হতে পারে। এছাড়া মোহরানার পরিশোধ নগদ বা সম্পত্তি বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্রের আকারেও হতে পারে। এটি স্ত্রীর অধিকার। বিয়ের সময় বা তার পরে স্ত্রীর অনুকূলে মোহরানা প্রদান বা হস্তান্তর করতে স্বামীর বাধ্যবাধকতা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মোহরানার বিপরীতে দেওয়া জমি পেতে সুনামগঞ্জের বিচারিক আদালতে মামলা দায়ের করলে আদালত স্ত্রীর পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট স্বামীর আপিল গ্রহণ না করে তা নিষ্পত্তি করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্বামীর পক্ষে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। ওই মামলা এখন আপিল বিভাগে বিচারাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...