বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় নিহত ৬ পরিবার পাচ্ছে জায়গাসহ ৮টি নতুন ঘর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় নিহত ৬ পরিবার পাচ্ছে জায়গাসহ ৮টি নতুন ঘর। গত ৮ ফেব্রুয়ারি ডুলাহাজারা ইউপির হাসিনাপাড়া রাস্তার মাথায় পিকআপ গাড়ী চাপায় প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের ৬ ছেলে অনুপম সুশীল, নিরুপম সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল, রক্তিম সুশীল,স্মরণ সুশীল নিহত হয়। এতে আহত হন আরো ৩ জন।

কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় মঙ্গলবার (২২মার্চ) দুপুরে নাথপাড়ায় জায়গা সহ ৮টি ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত-উজ জ্জামান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, নিহতদের পরিবারের পক্ষে দূর্ঘটনায় বেঁচে থাকা ছোট্ট ছেলে প্লাবন সুশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ১৬ শতক সরকারি জমিতে ঘর নির্মাণ করা হবে। এই জমিতে নিহত পরিবারের ৮ সদস্যের জন্য ৮টি সেমি পাঁকা ঘর নির্মাণের করা হচ্ছে। প্রতিটি ঘরে দুটি বেডরুম, বারান্দা, একটি বাথরুম ও একটি রান্না ঘর রক্ষিত থাকবে। নির্মিত প্রতিটি ঘরের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৬ ভাই নিহত হওয়ার ঘটনা নজিরবিহীন। তাই অসহায় এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।এছাড়া নিহত পরিবার বর্তমানে যে স্হানে বসবাস করে, তা বনবিভাগের জায়গা। তাই জেলা প্রশাসক স্যারের নির্দেশে তাদেরকে স্থায়ী একটি জায়গায় পূর্ণবাসন করা হবে। স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সম্মতিক্রমে এই জায়গাটি নির্ধারন করা হয়েছে। শীঘ্রই ঘর নির্মাণের কাজ শেষ করে তাদের কাছে হস্তান্তর করতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...