বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

দাঁতমারায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

আদনান আবির

পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর পবিত্র সালানা ওরছ উপলক্ষে ফটিকছড়ির দাঁতমারায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২১ মার্চ) জিলতলী কাদেরিয়া ইসলামীয়া মাদ্রাসা ময়দানে হাটহাজারী-ফটিকছড়ি সমন্বয় পরিষদের আওতাধীন ২৩ নং দাঁতমারা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইউছুপ মুনিরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইউসুপ মাহমুদ, অধ্যাপক অলী আহাদ চৌধুরী, মাওলানা শাহাদাৎ হোসেন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা ইসরাফিল প্রমূখ।

এছাড়াও এলাকার সকল মসজিদের ঈমাম খতিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ প্রাপ্তির সহজ পথ মুনিরীয়া তরিক্বত। এ হচ্ছে সুন্নাতে মোস্তফার পূর্ণ বাস্তবায়নের এক অপরূপ নিদর্শন। আঁধার যুগে আলোর কিরণ হয়ে আসা কালজয়ী মনীষী হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর চোখের জ্বলে প্রতিষ্ঠিত এই তরিক্বতে রয়েছে ফরজ, নফল এবাদতের পাশাপাশি দৈনিক এগারো শত এগারো বার দরূদে মোস্তফা আদায়ের শাশ্বত সোনালী ব্যবস্থা যা আরশে আজিমে স্বয়ং আল্লাহ তায়ালা পালন করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান যুব সমাজ ধীরে ধীরে মাদকের কবলে পড়ে রাসূল (দ.) এর সুন্নাত সমূহকে বিলুপ্তের দিকে নিয়ে যাচ্ছে, এমন অমানিশার মাঝে মুনিরীয়া তরিক্বত এর ছোঁয়ায় পড়ে হাজারো তরুণ নবীরপ্রেমে মাতোয়ারা হয়ে জীবনকে করে তোলছে আলোকময়। আলোকিত মানুষ, আলোকিত সমাজ তথা আলোকিত বিশ্ব গড়ার জন্য হয়রত গাউছুল আজমের তরিক্বত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত।

পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...