বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

পতেঙ্গায় টিসিবি ডিলারের সভাপতির গুদাম থেকে বিপুল পণ্য জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় টিসিবির এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ মসুর ডাল, তেল ও চিনি জব্দ করেছে র‌্যাব।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ঐ গুদামের মালিক টিসিবি ডিলার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদসহ ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টিসিবির ডিলার মো. রাশেদের গুদামে এই অভিযান চালানো হয়।

সিমেন্ট ক্রসিং এলাকায় মসজিদের পেছনে গাউছিয়া স্টোর নামক গুদামটি টিসিবির ডিলার মালিক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদের।

জানা যায়, র‌্যাব ভোররাত থেকে সকাল পর্যন্ত নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় মসজিদের পেছনে টিসিবি ডিলার সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম রাশেদের গুদামে অভিযান চালিয়ে পেয়েছে ডালসহ টিসিবির নির্ধারিত তিনটি ভোগ্যপণ্য।

জব্দকৃত পণ্য

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুদামে অবৈধভাবে টিসিবির ভোগ্যপণ্য মজুদের খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেখানে প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি ডাল ও ৫০০ কেজি চিনি পেয়েছি।

এসব পণ্য বিক্রির জন্য না পাঠিয়ে কেন গুদামে রাখা হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা অভিযান করার সময় রাশেদ ছিলেন না। পরে আমরা তাকে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। একই সাথে ২ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এদিকে একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...