বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালন

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক নবায়ন চাকমা (মিলন)’র মৃত্যু ও মহালছড়ি মাইসছড়ি পাহাড়িদের ঘর-বাড়ি অগ্নিসংযোগের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সোমবার সকাল আটটায় খাগড়াছড়ি-পানছড়ি উপজেলা সড়কের উপর টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় ইউপিডিএফের সমর্থককারীদের।

সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শান্তি পরিবহনের অফিস কর্মকর্তা সুমন চন্দ্র নাথ জানান, সকাল সাতটা থেকে বেলা ১২টায় পর্যন্ত আমাদের ত্রিশটি বাস ছেড়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আধাবেলা সড়ক অবরোধের কারণে আজ কোন বাস ছেড়ে যায়নি। আনুমানিক ৭ লাখ টাকার আর্থিক ক্ষতিতে পড়বে বাস মালিকরা।

বাসটার্মিনালে আসা শাহাৎ হোসেন ও হুমায়ন কবির বলেন, খাগড়াছড়িতে আজ অবরোধ জানতাম না। ভোরে চট্টগ্রাম থেকে এসেছি। রামগড়ে যাব। বাসটার্মিনালে এসে শুনতে পায় আজ আধাবেলা সড়ক অবরোধ। বাস চলবে না। চেয়ারে বসে অলস সময় পার করছি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একটি বিষয় পরিষ্কার, সেনাবাহিনীরা আমাদের কর্মীকে আটক করে নির্যাতন করে হত্যা করেছে। ইউপিডিএফ কর্মী হত্যা সুষ্ঠু বিচারের দাবিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধে অংশ নিয়েছে। দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এই আন্দোলনে সমস্ত যানবাহন মালিক সমিতি সহযোগিতা করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে। আমাদের স্বাভাবিক রাখার জন্য জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে। মাঠে আমাদের ঢহলে কাজ করছে। অন্যান্য আইশৃঙ্খলা বাহিনীর মাঠে থেকে কাজ করছে। বড় রকমের কোন অপ্রতিকর কোন খবর কোন পাইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...