মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি বসতঘর। রবিবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের আব্দুর রশিদ মিস্ত্রী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে দুটি বসতঘর ও দুটি রান্নাঘর সহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। গ্রামীন সড়কে গেইটবার থাকায় মিরসরাই ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছাতে না পারায় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো. ইউসুফ বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে আভিযোগ করে তিনি। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা সুনির্দিষ্ঠ করে কিছু বলতে পারেনি ইউসুফ।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকতা ইমাম হোনেন পাটোয়ারী বলেন, ঠাকুরদিঘী ঝুলনপোল গ্রামীণ সড়কের অভিমুখে গেটবার থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বনা হলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গেটবার বাধা না হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত।
