বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

হেফাজত নেতা মুফতি ইজাহারুলের ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরেরর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় মুফতি ইজাহার আদালতে উপস্থিত ছিলেন।

মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে নোটিশ দেওয়ার পরেও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় ২০১৩ সালে খুলশী থানায় মামলা করে দুদক। দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক মো. সিরাজুল হক এ মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ১২ মে অভিযোগ গঠন করে আদালত। এরপর বিচারকার্য শুরু হয়। সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে বিভাগীয় স্পেশাল জজ না থাকায় বিচার কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তী সময়ে লকডাউন শেষে আদালতের কার্যক্রম শুরু হয়। মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, মুফতি ইজাহারের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের সময় আসামি পলাতক ছিলেন। পরে ২০১৫ সালের ১০ আগস্ট অন্য মামলায় গ্রেফতার হলে এ মামলাতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...