খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের দীঘিনালা উপজেলার সংগঠক নেবায়ন চাকমা মিলনের মৃত্যু ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে ইউপিডিএফের ডাকা আধাবেলার সড়ক অবরোধ রবিবারের পরিবর্তে ২১ মার্চ সোমবার পিঁছিয়ে নেয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলা সংগঠক ও তার সহযোগী সংগঠনসমূহ কর্তৃক আহুত খাগড়াছড়ি জেলায় এই অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয়। বিশেষ কারণে ২০ মার্চ রবিবার এর পরিবর্তে সে আধাবেলার ডাকা অবরোধ আগামী ২১ মার্চ সোমবার পিঁছিয়ে নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান সংগঠনটি।
সেদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ চলবে বলে নিশ্চিত করেন। শনিবার ১৯ মার্চ ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে অনুষ্ঠিত এক জরুরী সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
উক্ত আধাবেলার সড়ক অবরোধ ২০ মার্চ রবিবার পালনের কথা ছিল। বিবৃতিতে নিহত সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস,অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে তবে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগ এর নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরো পড়ুন: বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
