রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সকলের অংশগ্রহণ মূলক সুষ্ঠু নির্বাচন হবে: সিইসি কাজী হাবিবুল আওয়াল

সিনিয়র রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমাদের উপর আইন এবং সংবিধান অনুযায়ী যে দায়িত্ব দেয়া হয়েছে আইন এবং সংবিধানের আলোকে আমাদের সাধ্যমত সুন্দর ভাবে নির্বাচনগুলো আয়োজন করবো। সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক।

আমরা তো আশাবাদী সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। সকলের অংশ গ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে সকলেই আনন্দিত হবে এবং অংশ গ্রহণ করবে।

আজ ১৮ মার্চ শুক্রবার বিকেল ৪ টায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সকল দল অংশ গ্রহণ করুক এটা আমরা চায়। কেউ না আসলে তো সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমরা চায় সব দল আসুক। সকলের অংশ গ্রহণ একটি সুন্দর নির্বাচন হোক। সকলে নিয়ে নির্বাচন করাই আমাদের কাজ।

ইভিএম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, এখনো ইভিএম-এর বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৪ দিনের সফরে চট্টগ্রাম এসেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।

আজ ১৮ মার্চ শুক্রবার চট্টগ্রামে অবস্থান করে কাল শনিবার যাবেন সন্দ্বীপ। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন।

পরের দিন রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া অন্যান্য ইসি পদে নিয়োগ পেয়েছেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...