সারাদেশেরমত পাহাড়ের বাজারেও ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সারাদেশের মত অস্বাভাবিক ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে দরিদ্র মানুষদের নাগালের বাহিরে চলে যাচ্ছে।
পাহাড়ি এ জেলায় সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারীর অভাবসহ বাজার তদারকি না করায় রান্নার কাজে ব্যবহৃত তেলের দাম বাড়ানো হচ্ছে হচ্ছেমত। সচেতন মহল মনে করছে রমজানকে সামনে রেখে এবং মূল্য বৃদ্ধির ঘোষনার ফাঁদ সৃষ্টির মাধ্যমে বাজার ব্যবসায়ী ও কোম্পানীর সিন্ডিকেট চক্র ক্রেতাদের চাহিদাকে পুঁজি করে অতি মুনাফা আদায় করছে কিনা তা বাজার ব্যবস্থাপনা, মনিটরীংসহ গুদামগুলোতে তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিষয়টি নজর দিলে তেলের বাজার নিয়ন্ত্রণ ও তেলের বাজারের আস্বাভাবিক আগুণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সচেতন স্থানীয়বাসী।
খাগড়াছড়ি বাজার ঘুরে দেখা যায়, বিশ^বাজার ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির অযুহাতকে কাজে লাগিয়ে বাজারে থাকা পুষ্টি, ফ্রেশ, ফরচুন, রূপচাঁদা, রাধুনিসহ বিভিন্ন তেলে বাজার এখন সয়লাভ হলেও হঠাৎ এসব তেল বাজারে সংকট দেখা দিয়েছে। আবার প্রয়োজনের অতিরিক্ত দাম দিলেই এসব তেল গোপনে বিভিন্ন দোকানি ফোনালাপের মাধ্যমে বিক্রেতাদের সরবরাহ করতে দেখা গেছে।
ক্রেতাদের অভিযোগের মেষ নেই। শহরের বাসিন্দা ক্যাজরি মারমা, নোবেল চাকমা, মোঃ রিপন বলেন, তেলের সরবরাহ থাকার কথা থাকলেও ব্যবসায়ী ও কোম্পানীর এক শ্রেণীর সিন্ডিকেট চক্রের কারণে বর্তমানে কৃত্রিম সংকট সৃষ্টির মধ্য দিয়ে বাজারে তেলের অতিরিক্ত মূল্য দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে তেল ব্যবহার বন্ধ করে দিতে হবে।
তাঁরা বলেন, গুদাম থেকে তেল অন্যত্র সরিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরীর কাজে ব্যস্ত দোকানদারা। সে চক্র সাধারন মানুষের অসহাত্বের সুযোগ নিচ্ছে তা খতিয়ে দেখতে বাজার মনিটরীং এর জোর দাবী জানিয়েছে সাধারণ গনগণ।
বাজারের এমন তেলের সংকটের বিষয়ে ফ্রেশ সয়াবিনের ডিলার জাফর উল্লাহ বলেন, কোম্পানির নির্ধারিত কমিশনে আমরা তেল বিক্রি করছি। তবে বর্তমানে কোম্পানি তেল সরবরাহ করছে না জানিয়ে গুদামে তেলের মজুদ নেই বলে তিনি জানান।
অন্যদিকে ফ্রেশ সয়াবিন তেল কোম্পানীর খাগড়াছড়ি প্রতিনিধি নারায়ণ কান্তি দেব বলেন, সয়াবিন তেল বর্তমানে কোম্পানীর তরফ থেকে সরবরাহ নেয় এবং তেলে বেশ চাহিদা থাকলেও মূল্য বৃদ্ধির পর থেকে কোম্পানীর সাপ্লাই বন্ধ করে দিয়েছে।
তিনি আরো জানান, কোম্পানির দামে লিটার প্রতি ১৬৪ টাকা পাইকারীর বিপরীতে খুচরা বাজারে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা। ২ লিটারে ৩২৬ টাকার বিপরীতে ৩৩৫ টাকা, ৫ লিটারে ৭৮০ টাকার বিপরীতে ৭৯৫টাকা ও আধা লিটারে ৮৫ টাকার বিপরীতে ৮৮টাকা মূল্য নির্ধারিত আছে। তবে কোন ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অতি লাভের জন্য বেশি নিলে সে দায়ভার কোম্পানির নয় বলেও তিনি জানান।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, ভোজ্যতেল নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি দোকানে মোবাইল কোর্ড চালু করেছে। আজ জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। প্রশাসন বলেছে প্রয়োজন হলে ভোজ্যতেল বিষয় নিয়ে সহযোগিতা করবেন।
তিনি বলেন, অসাধু ব্যবসায়িদের যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে পৌর প্রশাসন নজর রেখেছে।
