বুধবার, ২৯ জুলাই ২০২৬

মহসিন কলেজের মসজিদের আলমিরা থেকে জামাত-শিবিরের জিহাদি বই উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মসজিদ থেকে ছাত্র শিবিরের সাংগঠনিক প্রায় অর্ধশতাধিক বই জব্দ করেছে কলেজ ছাত্রলীগ।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে কলেজের মসজিদের ভেতরের একটি আলমিরা থেকে এসব বই উদ্ধার করা হয়। এ সময় কলেজ অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিল। পরে এসব বই কলেজ প্রশাসনের জিম্মায় হস্তান্তর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মহসীন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল বলেন, ‘কলেজের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদের ভেতর থাকা আলমিরা কৌতুহলবশত খুলে সেখানে কি বই আছে দেখছিলাম। তখনই নজরে এল ছাত্র শিবিরের কর্মপদ্ধতিসহ আবুল আলা মউদুদী ও গোলাম আজমের লেখা প্রায় অর্ধশতাধিক বই।’

দীর্ঘ ৭ বছর ধরে ছাত্রলীগের অবস্থান রয়েছে মহসিন কলেজে, এমন পরিস্থিতিতেও এই ধরনের ঘটনা কলেজ ছাত্রলীগের নেতাদের চরম ব্যর্থতা হিসেবে দাবি করে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘প্রায় ৩০ বছর এই ক্যাম্পাস শিবিরের দখলে ছিল। তাদের আধিপত্য ও নির্মমতার গল্প সবারই জানা। কত কঠিন এক লড়াইয়ের পর এই ক্যাম্পাসে ছাত্রলীগের নিয়ন্ত্রন এসেছে সেটাও সকলে জানে। মসজিদের দায়িত্বে যারা আছে তাদেরকে এই দায় নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...