বুধবার, ২৯ জুলাই ২০২৬

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক :

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই একদিনের সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবাল খানের দল। আগামী ২৮ ফেব্রুয়ারি তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ২১৮ রানে অলআউট হয় হাসমতউল্লাহ শহিদির দল। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস।

সিরিজ হারার দিনে দুই ফিফটির মুখ দেখেছে আফগানিস্তান। রহমত শাহ’র পরে অর্ধশতকের ঘরে পৌঁছান নাজিবুল্লাহ জাদরান। এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ৫৪ রানের ইনিংস। ৬১ বলে ৭ চার মারেন নাজিবুল্লাহ। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫২ রান করেন রহমত। মোহাম্মদ নবি ও রশিদ খানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩২ ও ২৯ রান। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান নেন দুটি করে উইকেট।

প্রথম ম্যাচে মাত্র এক রান করে ফজল হক ফারুকির শিকার হন লিটন। আজ পুষিয়ে দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা। ফরিদ রহমানের বলে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৬ বলে ১৬ চার ও ২ ছয়ের সাহায্যে ১৩৬ রানের ঝমমলে ইনিংস খেলেন লিটন।

তিন অঙ্কের ঘরের খুব কাছে চলে গিয়েছিলেন মুশফিক। লিটন সাজঘরে ফেরার পরের বলেই আউট হন বগুড়ার এই অভিজ্ঞ ক্রিকেটার। ৯৩ বল মোকাবেলা করা মুশফিকের ব্যাট থেকে আসে ৮৬ রান। ১৩ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ধ্রুব। এর আগে তামিম ও সাকিব আউট হন যথাক্রমে ১২ ও ২০ রানে। ৩০৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

২ উইকেট পেলেও খরুচে ছিলেন ফরিদ। ৮ ওভার বল করে ৫৬ রান দিয়েছে এই বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলার। ফজল ও রশিদ খানের শিকার একটি করে উইকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

আরও পড়ুন

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...