মঙ্গলবার, ২৬ মে ২০২৬

১৪ বছরের পথশিশু থেকে ‘ডাইল কাদের’ অবশেষে ডাইলসহ পুলিশের জালে!

১৪ বছরের পথশিশু আব্দুর কাদেরের রাতের ঠিকানা ছিল রেল স্টেশনের পাথরের বেঞ্চি । বরিশাল কলোনীর মাদক স্পটের নিয়ন্ত্রক ডন ফারুকের মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়ে একপর্যায়ে কাদের পরিচিতি লাভ করে ডাইল কাদের হিসেবে। পুলিশ ও র‌্যাবের বিভিন্ন অভিযানে একাধিকবার গ্রেফতার হওয়ার পরেও জামিনে বের হয়ে কাদের পুনরায় ফেন্সিডিল (ডাইল) ব্যবসায় জড়িয়ে পড়েন।অবশেষে কোতোয়ালী থানা পুলিশের জালে দুই সহযোগীসহ গ্রেফতার হলেন ডাইল কাদের।

আজ সোমবার (২৮ জুন) ভোর ৫ টার দিকে কোতোয়ালী থানার মেরিনার্স রোডের পুরাতন ফিশারী ঘাট এলাকা থেকে পিকআপে করে
ফেন্সিডিল নিয়ে কক্সবাজার যাওয়ার সময় দুই সহযোগীসহ গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল কাদের মুন্সিগঞ্জ জেলাল টংগীবাড়ির আব্দুর রহমানের ছেলে, মো. নিশান পাচঁলাইশ থানার মেয়র গলির সৈয়দ মো. নওশেদের ছেলে ও মো. শিপন কুমিল্লা জেলার দাইদকান্দি থানার ঘোষকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

অভিযান পরিচালনাকারী কোতোয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরিনার্স রোডের পুরাতন ফিশারী ঘাট এলাকা থেকে ১৮ মামলার আসামী ডাইল কাদেরকে দুই সহ‌যোগীসহ গ্রেফতার করা হয়। এসময় পিকআপে করে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য সংগ্রহ করা ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রয়ে তার কমিশন এজেন্ট আছে। সে জানায় বর্তমানে ইয়াবার চাইতেও ফেন্সিডিলে লাভ বেশি। অধিক লাভবান হওয়ার কারণে সে এই ব্যবসা থেকে ফিরে যেতে চায় না। সে মোটরসাইকেল, রিক্সা, পিকআপসহ বিভিন্ন যানবাহনে একাধিক কর্মচারীর মাধ্যমে ফেন্সিডিল হোম ডেলিভারী দেয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, মাদক সম্রাট ১৮ মামলার আসামী ডাইল কাদের কে গোপন সংবাদের ভিত্তিতে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। এসময় কুমিল্লা থেকে কক্সবাজারে নেওয়ার উদ্দেশ্যে আনা ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেপ্তার কাদেরের নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় ১টি, ডবলমুরিং থানায় ১৬টি ও কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় ১টি মামলা রয়েছে।

গ্রেফতার ডাইল কাদের ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯ জিলহজ, আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। লাখো...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আরাফা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোরবানির...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা...