সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপি নেতা আমির খসরু’র মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল

বিএনপি নেতা আমির খসরু’র মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেছে বাদি ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীর।

গত ৪ আগস্ট সাধারন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে নিজেরদের দলীয় সন্ত্রাসী বাহিনীকে এই আন্দোলনে ডুকিয়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীর।

কোতোয়ালি থানার মামলা নং-১৯(০৮)২০১৮ এর প্রেক্ষিতে গত বছরের ২২ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। উক্ত প্রতিবেদনে বিশেষ ক্ষমতা আইনে অপরাধ বিষয়ে সত্যতা মর্মে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলেও তথ্য ও প্রযুক্তি আইনে তথ্যগত ভুল মর্মে প্রতিবেদন দাখিল করে। উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আজ বুধবার সাইবার ট্রাইবুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) এস কে এম তোফায়েল হাসানের আদালতে নারাজি দাখিল করেন বাদী। এসময় উক্ত মামলার বিজ্ঞ আইনজীবী জনাব ইফতেখার সাইমন চৌধুরী, উক্ত মামলার সাক্ষীগন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, উপ-প্রচার সম্পাদক আব্দুল হালিম মিথু, এফ এম আনসারুল্লাহ সৌরভ ও শেখ শরফুদ্দিন সৌরভ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...