বুধবার, ২২ এপ্রিল ২০২৬

লামায় দেশীয় মদসহ আটক ১

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান জেলার লামা উপজেলায় আজিজনগর ইউনিয়নে পুলিশের অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুর(৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত আব্দুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুশতম পাড়ার আবুল কাশেমের ছেলে।পুলি ক্যাম্প সুত্রে জানানো হয় ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুস শুক্কুরকে আটক করা হয়।

আজিজনগর পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোঃ শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোষ্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুরকে আটক করা হয়, তাকে আটকের সুযোগ বুঝে তার দুই সহযোগী দেলোয়ার ও মিজান নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। সুত্রে আরো জানাযায় দোলোয়ার ও মিজান কিছুদিন আগে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি নামক এলাকা হতে মদসহ আটক হয়ে জেলখেটে জামিনে বের হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানায়, মাদক উদ্ধার ও নির্মুলে আমরা সবসময় তৎপর।আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...