শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডাক্তার-নার্সদের সমন্বিত উদ্যোগে শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন লয়েল রোডস্থ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বেসরকারী হাসপাতালের ডাক্তার-নার্সদের নিয়ে “শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এ কর্মশালার উদ্বোধন করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাখাওয়াত উল্লাহ ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়–য়া। কর্মশালার উদ্বোধনী দিনে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. জেবীন চৌধুরী ও চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম শিমুল। কর্মশালায় নগরীর বেসরকারী পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর ও ন্যাশনাল হাসপাতালের ডাক্তার-নার্সগণ অংশ নেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে শিশু মৃত্যুর হার কমিয়ে সরকারী উদ্যোগের সাথে বেসরকারী খাতকে সম্পৃক্তকরণে দেশের বেসরকারী হাসপাতালগুলোকে শিশুবান্ধব হাসপাতালে রূপান্তর করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারী-বেসরকারী পর্যায়ে ডাক্তার-নার্সদের সমন্বিত উদ্যোগের ফলে সর্বত্র শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব। দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে পর্যায়ক্রমে “শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচী” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সমস্যা থাকা সত্তে¡ও করোনা-ওমিক্রন মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যখাতে রাজধানী ঢাকার তুলনায় চট্টগ্রাম এখনো পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা ডাক্তার-নার্সগণ আরও আন্তরিক হলে শিশুবান্ধব হাসপাতাল ও পরবর্তীতে নারীবান্ধব হাসপাতাল গড়াসহ চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ঈর্ষনীয় সাফল্য আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

আনোয়ারায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় আনোয়ারা উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...