রবিবার, ২৬ জুলাই ২০২৬

নির্দিষ্ট সময়ের মধ্যে বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ হওয়া নিয়ে সংশয়

ডিসেম্বরে শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ, ২০ শতাংশ কাজ বাকি

সিনিয়র রিপোর্টার

নির্দিষ্ট সময়ের (চলতি বছরের ডিসেম্বরে) মধ্যে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও প্রকল্পটির সময়সীমা চলতি বছরের (২০২২ সালের) ডিসেম্বর পর্যন্ত।

তবে, এরইমধ্যে ৩ দশমিক ৩২ কিলোমিটার টানেলের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। টানেলের মূল কাজসহ দুইপাশের অ্যাপ্রোচ সড়কের এখনো ২০ শতাংশ কাজ বাকি রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক।

এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ছিল এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছিলেন প্রকল্পের মেয়াদের আগেই টানেলের কাজ শেষ হবে এবং সর্বধারনের জন্য খুলে দেয়া হবে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) টানেলের পতেঙ্গা অংশে গিয়ে দেখা যায়-টানেলের এখানো বেশ কিছু কাজ বাকি। দিনরাত সমান তালে চলছে উভয়পাশের অ্যাপ্রোচ সড়কসহ টানেলের অবশিষ্ট কাজ।

সুতরাং চলতি বছরের ডিসেম্বরের আগে শেষ হচ্ছেনা টানেলের কাজ। এমনকি ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা-তা নিয়েও রয়েছে সংশয়।

সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই এই অঞ্চলের মানুষের মধ্যে বহুল প্রতীক্ষিত স্বপ্নের বঙ্গবন্ধু টানেল ব্যবহারের আশার সঞ্চার সৃষ্টি করে।

এই ব্যাপারে টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, ডিসেম্বরের মধ্যে যথাসময়ে টানেলের কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাজ শেষ হবে এই কথা বলছিনা। তবে কাজ প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত টানেলের মোট ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন টানেলের ভেতরে গাড়ি চলাচলের জন্য পিচ ঢালা সড়ক নির্মাণ এবং ইউটিলিটি লাইন স্থাপনের কাজ চলছে।

সবমিলে অ্যাপ্রোচ সড়কসহ এখনো মূল কাজের ২০ শতাংশ বাকি রয়েছে। প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত উল্লেখ করে প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ বলেন, মেয়াদের মধ্যেই যেন কাজ শেষ করা যায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

প্রকল্প কর্মকর্তাদের তথ্য মতে, টানেল নির্মাণের সবচেয়ে কঠিন অংশটি ইতোমধ্যে শেষ হয়েছে। কর্তৃপক্ষ এখন ৫ দশমিক ৩৫ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও টানেলের ভেতরে রাস্তা তৈরি করছে এবং ইউটিলিটি লাইন স্থাপন করছে। এগুলো সম্পন্ন হলেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৮৮০ কোটি টাকা। অনুমোদনের দুই বছর পরে ২০১৭ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হয়। তখন ব্যয় একদফা বাড়িয়ে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ধরা হয়।

এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা। বাকি ৫ হাজার ৯১৩ কোটি টাকা দিচ্ছে চীন সরকার। চীনের কমিউনিকেশন এবং কনস্ট্র্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) ঠিকাদারি প্রতিষ্ঠান টানেল নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে।

প্রকল্পটির মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। টানেলের প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার এবং ব্যাস ১০ দশমিক ৮০ মিটার।

প্রতিটি টিউবে দুটি করে মোট-দুটি টিউবে নির্মিত হচ্ছে ৪ লেনের সড়ক। মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক থাকছে। আরও রয়েছে টানেলের আনোয়ারা অংশে ৭২৭ মিটার দৈর্ঘ্যের একটি ওভারব্রিজ।

করোনা পরিস্থিতির মধ্যে কাজের গতি কিছুটা শ্লথ থাকলেও বর্তমানে কাজে বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে বলে এবং অত্যাধুনিক নানা যন্ত্রপাতি, মেশিনারিজ সংযুক্ত করা হয়েছে। ফলে কাজের গতি বেড়েছে জানান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, একটি টিউবের সড়ক দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী এবং অন্য টিউব দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারা অভিমুখী যানবাহন চলাচল করবে।

সওজ দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, বঙ্গবন্ধু টানেলের সাথে সংযোগে শিকলবাহা-আনোয়ারা সড়ক প্রকল্পটি চার লেনে উন্নীতকরণের কাজটি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

মাটি ভরাটের কাজও প্রায় শেষ পর্যায়ে। সড়কের কোনো কোনো অংশ চলছে কার্পেটিয়ের কাজ। প্রকল্পটি হলো- বঙ্গবন্ধু টানেলের সঙ্গে বহু সড়কের সংযোগ। টানেল সংযোগ সড়কের মাধ্যমে যুক্ত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর...