রবিবার, ২৬ জুলাই ২০২৬

১৪ ফেব্রুয়ারি থেকে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে চলবে বিজয় ও উপকূল এক্সপ্রেস

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে প্রেস্টিজিয়াস আধুনিক ও উচ্চ গতির ট্রেন সুর্বণ এক্সপ্রেসের-আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগি গুলো যুক্ত হচ্ছে বিজয় ও উপকূল এক্সপ্রেসে।

আগামী ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই বগিতে চলাচল শুরু করবে বিজয় ও উপকূল এক্সপ্রেস।

এদিকে একই দিন থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। রেল ভবন থেকে বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসের নতুন সময়সূচি নির্ধারণ করে রেলওয়ে পূর্বাঞ্চলের পাঠানো হয়েছে। এখন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে এই তিনটি ট্রেন।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী চট্টগ্রাম নিউজকে জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সুবর্ণ এক্সপ্রেসের চায়না সাদা বগি নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করবে বিজয় ও উপকূল এক্সেপ্রেস। বিজয় এক্সপ্রেসে ১৪টি বগি থাকবে। ৫টি এসি, ৫টি শোভন চেয়ার।

এছাড়াও থাকবে-পাওয়ার কার এবং গার্ড ব্রেক। অপরদিকে উপকূল এক্সপ্রেসে থাকবে ১৬টি বগি। একই তারিখ থেকে বিজয় ও পাহাড়িকা ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

নতুন সময়সূটি অনুযায়ী বিজয় এক্সপ্রস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টায়, ময়মনসিংহ পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে, সিলেট পৌঁছবে বিকেল ৪টা ৩০ মিনিটে। উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে বিকেল ৫টায়।

পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, দীর্ঘদিন থেকে পুরনো বগিতে চলছিল বিজয় ও উপকূল এক্সপ্রেস। এই দুই রুটের যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল-শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বগির।

শেষ পর্যন্ত রেল মন্ত্রণালয় থেকে এই দুটি ট্রেনের বগি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে তা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস এবং নোয়াখালীগামী উপকূল ট্রেনের রেক পরিবর্তন হচ্ছে। এই দুই রুটে আগে শীতাতপ নিয়ন্ত্রিত কোন বগি ছিলনা। দীর্ঘদিন ময়মনসিংহ ও নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

উপকূল এক্সপ্রেস ট্রেন নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যায় সকাল ৬টায়, ঢাকায় পৌঁছে ১১টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছাড়ে বিকেল তিনটা ২০ মিনিটে ও পৌঁছে রাত ৯টা ২০ মিনিটে।

ময়মনসিংহ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে বিকেল ৫টা ৩০ মিনিটে। চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে ও ময়মনসিংহ পৌঁছে বিকেল তিনটা ৫৫ মিনিটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...