রবিবার, ২৬ জুলাই ২০২৬

লাকসাম-আখাউড়া ডাবল রেললাইন প্রকল্পে ৬ বছরে ৭ প্রকল্প পরিচালক পরিবর্তন

শাহরিয়ার মুনির জিসান

ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম-আখাউড়া ৭২ কিলোমিটার ডাবল লাইন নির্মাণ কাজের ধীরগতির কারনে এই রুটে চলাচলরত আন্ত:নগর ট্রেন সমূহ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেনা। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের কাজ চলছে। ফলে এখন সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল করছে।

এ লাইনে ট্রেনের স্বাভাবিক গতি ৮০ কিলোমিটার। কিন্তু এখন ট্রেন চালাতে হচ্ছে সর্বোচ্চ ৩০ থেকে ৬০ কিলোমিটার গতিতে। ফলে ট্রেন গন্তব্যে পৌঁছতে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবাহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে প্রতিদিন ছেড়ে যায় ১৪টি ট্রেন, আবার ফিরেও আসে। তবে কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছছে না, ফিরেও আসছে না নির্দিষ্ট সময়ে। প্রতিটি ট্রেন বিলম্বে পৌছছে।

লাকসাম-আখাউড়া ৭২ কিলোমিটার ডাবল রেল লাইন নির্মাণ প্রকল্পের কাজ যত দ্রুত এগিয়ে যাওয়ার কথা-সেই ভাবে কাজ এগুচ্ছেনা। শুধু প্রকল্পের সময় বাড়ছে আর পরিবর্তন হচ্ছে প্রকল্প পরিচালক। এই প্রকল্পে গত ৫ বছরে ৬ প্রকল্প পরিচালক পরিবর্তন হয়ে এখন ৭ নম্বর প্রকল্প পরিচালক দিয়ে কাজ চলছে।

প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, বর্তমানে লাকসাম-আখাউড়া ৭২ কিলোমিটার ডাবল রেল লাইন প্রকল্পের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ৭ নম্বর প্রকল্প পরিচালক (পিডি) দিয়ে কাজ চলমান রয়েছে। বারবার প্রকল্প পরিচালক পরিবর্তনকে প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসাবে দায়ী করছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পটির প্রথম পিডি ছিলেন সাগর কৃষ্ণ চক্রবর্তী। তিনি ওই সময়ে টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন প্রকল্পেরও প্রধান ছিলেন।

পরবর্তীতে তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় মো. লিয়াকত আলীকে। এই প্রকল্পের তৃতীয় পিডি ছিলেন মোজাম্মেল হক। প্রকল্পটির চতুর্থ প্রকল্প পরিচালক ছিলেন বাংলাদেশ রেলওয়ের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার (ডিএন মজুমদার)। এরপর প্রকল্পটির পঞ্চম প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছিল মো. আরিফুজ্জামানকে।

কিছুদিন কাজ করার পর তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় রেলের বর্তমান যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) রমজান আলীকে। তাকে সরিয়ে সর্বশেষ এই প্রকল্পের ৭ম পিডি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো. শহিদুল ইসলামকে।

প্রকল্পের শুরুতে লাকসাম-আখাউড়া ভূমি অধিগ্রহণ জটিলতার কবলে পড়ে। বর্তমানে ভূমি অধিগ্রহণ জটিলতা ৯০ শতাংশ নিরসন হলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে পারছে না রেলওয়ে। ২৫ শতাংশের বেশি কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে প্রকল্পটির ডিপিপি সংশোধন ও প্রকল্পের কার্যকাল বাড়ানোর আবেদন করা হলে-এখন সেই ব্যাপারে কাজ করেছে রেলওয়ে।

ঢাকা-চট্টগ্রাম ৩২১ কিলোমিটার রেলপথের ১১৮ কিলোমিটার আগে থেকেই ডাবল লাইন ছিল। ২০০৮ সালের পর দুটি প্রকল্পের মাধ্যমে ১৩১ কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা হয়েছে। বাকী ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন হিসাবে উন্নীতকরণে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হচ্ছে।

প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার এই প্রকল্পটি ২০১৬ সালের নভেম্বরে শুরু হয়ে ২০২০ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কোভিড-১৯ এর কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে দেয় সরকার। পরবর্তীতে প্রকল্প পরিচালক আবার মেয়াদ বাড়ানোর আবেদন করলে আবারো ১ বছর মেয়াদ বাড়ানো হয়েছে।

৭২ কিলোমিটার ডাবল লাইনের কাজ জন্য এতো বেশি সময় আগে আর কোন প্রকল্পে লাগেনি। এদিকে কাজের ধীরগতির কারনে চট্টগ্রাম-ঢাকা রেলপথে চলাচলরত আন্ত:নগরসহ সকল ট্রেনের যাত্রা পথের সময় বেড়ে যাচ্ছে। যাত্রীরা দুর্ভোগে পড়ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর...