শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বান্দরবানে কৃষকলীগের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ!

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

কৃষক বাচাও,দেশ বাচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লীগ বান্দরবান জেলার আয়োজনে ১০ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩ টায় জেলার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ কৃষক লীগ মনোনীত চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ায় জেলা কৃষক লীগের পক্ষ হতে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা ও জেলা সদরের গরীব,অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সঞ্চালনায় এবং জেলা কৃষকলীগের সভাপতি বাবু প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর আলী ভূইঞা চৌধুরী,সহসভাপতি,বাংলাদেশ কৃষকলীগ,রেজাউল করিম রেজা,দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগ,আরমান চৌধুরী,সহ-আন্তজাতিক বিষয়ক সম্পাদক,বাংলাদেশ কৃষকলীগ,মোতাহের হোসেন বাবুল,সদস্য জাতীয় কমিটি,বাংলাদেশ কৃষকলীগ,জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক,লক্ষী পদ দাশ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ ও জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন জাতীর জনকের হাতে জন্ম নেয়া বাংলাদেশ কৃষকলীগ এশিয়ার সর্ববৃহৎ কৃষক সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন কৃষকলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে সয়ং সম্পুর্নতা অর্জনের পথে এগিয়ে গিয়েছে।

কৃষক বাচলে দেশ বাচবে আর তাই এই কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ কৃষকলীগ কাজ করে যাচ্ছে।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নের স্বার্থে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।মন্ত্রী কৃষকের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ভাবে কৃষকলীগের সকল নেতৃবৃন্দদের প্রতি সুসংগঠিত থাকার পরামর্শ দেন।

পরে জেলা কৃষকলীগের পক্ষ থেকে জেলা সদরের অসহায়,দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...