বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নতুন এ সেতু মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে : ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালি ইউনিয়নের আসাদ আলী ক্বারি সড়কের ইছাখালি খালের ওপর নির্মিত সেতু উদ্বোধন হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) উদ্বোধন কালে সাবেক মন্ত্রী মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘ইছাখালির আসাদ আলী ক্বারী সড়কের ওপর যে সেতু নির্মান করা হলো এর মধ্য দিয়ে এ অঞ্চলের বেশ কিছু জনপদের সাথে যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন হলো। নতুন এ সেতু মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে

এসময় তিনি আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল এখানে প্রতিষ্ঠার কারণে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে।

মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর প্রসারণ করতে গিয়ে কৃষিজমি অধিগ্রহণ করলে তাতে বাধা দেওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ হোসেন বলেন ‘আমি বেজার সাথে আলোচনা করেছি তারা কথা দিয়েছে কৃষি জমি অধিগ্রহণ করবেনা। যদি করে আমি না থাকলেও আপনারা তার প্রতিবাদ করবেন।’

সেতু উদ্বোধনের পর আয়োজিত জনসভায় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সদস্য মাহবুব রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভ‚ইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা প্রকৌশলী মো.কামরুজ্জান, ইছাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভ‚ইয়া ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

প্রসঙ্গত, উদ্বোধন হওয়া আসাদ আলী ক্বারি সড়কের ইছাখালি খালের ওপর নির্মিত ৮১ মিটার দৈর্ঘ্যে এ সেতু নির্মাণ করেছে সরকারের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২০১৮-১৯ অর্থ বছরে চার কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হয়। গতকাল সোমবার জনগণনের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...