বাংলাদেশ ৮৮ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম প্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপন,প্ল্যাকার্ড লিখন প্রতিযোগিতায়, পথ শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্ত ঘুমন্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, মৃত ও অসুস্থ বন্ধুদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল,কেক কাটা, বন্ধু চিশতীর শ্রদ্ধেয় মাতা বীর শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলম এর সহধর্মিণী শহীদ জায়া জেসমিন আলম ও রত্নগর্ভা বন্ধু ডাঃ আইরিন সুলতানা সুলতানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় চট্টগ্রাম প্যানেলের কনভেনার ডাঃ মনজুরুল করিম বিপ্লব’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি বলেন, বাংলাদেশ ৮৮ বন্ধুরা মানবিক কাজে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ উপকৃত হবে। এতে আরও মধ্যে বক্তব্য রাখেন জসীম উদ্দীন মিথুন, আরশাদ হোসেন, মহিউদ্দিন মঈনুল, এ জি এম মোস্তফা, ফরিদা দুলারী, লিয়াকত আলী লাকী, এন এম তালুজদার, মহিউদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের, শামসুল হুদা কিরণ, নারগিস সুলতানা সীমা, জোবায়দা মুন্নী, শহিদুল ইসলাম, মোঃ আলতাফ, রীতু পারভী, মোঃ জাহাঙ্গীর, হাসিনা মমতাজ জোনাকী প্রমুখ।
কেক কাটার মাধ্যমে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
