স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।)
শনিবার (৫ফেব্রুয়ারি) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহবুবুর রহমান পীর।
এর গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন পীর হাবিবুর রহমান। তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
