বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা আটক

মো. মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামে মো. আরমান (২০) নামে এক তরুণ রোহিঙ্গা পুলিশে দিয়েছেন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। মিথ্যা পরিচয়ে তিনি সেখানে পাসপোর্ট করতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) ওই তরুণ রোহিঙ্গাকে ডবলমুরিং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে মিথ্যা ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে চেয়েছিলেন মো. আরমান। তার কথাবার্তায় সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে ডবলমুরিং থানা পুলিশে সোপর্দ করেন।

আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে ওই তরুণ নিবন্ধিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি রোহিঙ্গা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন আরমান। এজন্য তিনি আবেদনের সঙ্গে জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হয়। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...