নিজস্ব প্রতিবেদক :
ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খাঁন নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসায় তিনি এই ঘটনা ঘটান।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে একাই থাকতেন ব্যবসায়ী মহসিন খাঁন। রাত পৌনে ১০টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি।
তবে ব্যবসায়ী আবু মহসিন খাঁন কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
