বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

বড় আইনজীবী হয়েও নুরুচ্ছফা তালুকদারের মধ্যে অহমিকা ছিল না-‌মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন একজন অমায়িক, সজ্জন ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। এতবড় আইনজীবী হয়েও উনার মধ্যে কখনো অহমিকা ছিল না। যার ফলে মৃত্যুর পরও আজকে আমাদেরকে অকৃপনচিত্তে তাঁকে স্মরণ করতে হচ্ছে। তাঁর কীর্তিগুলো থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে। আমরাও যদি নুরুচ্ছফা তালুকদারের মত মানুষদের পথ ধরি তাহলে আমাদেরও সেই ধরণের কীর্তিমান হওয়ার সম্ভাবনা থাকে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর পিতা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মরহুমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ স্মরণসভার আয়োজন করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের সদস্য সচিব এডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট মুজিবুল হক, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন দাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন, আবদুর রশিদ, অশোক কুমার দাশ, বর্তমান সাধারণ সম্পাদক এইচএম জিয়া উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, নিজ নিজ পেশায় শত ব্যস্ততার মাঝেও আমরা দুনিয়ায় এসেছি মানুষকে কিছু দেয়ার জন্য, কিছু গড়ার জন্য। একটু খ্যাতি অর্জন করলে অনেক সময় আমরা নিজেকে অনেক কিছু মনে করি, মনে করি আমিই সবকিছু বুঝি, আমার চেয়ে কেউ বেশি বুঝে না, আমিই সর্বেসর্বা। আমাদের মধ্যে আত্মঅহমিকা এসে যায়। এটাই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এটা করতে গিয়ে অনেক সময় অপমানিত হতে হয়। এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মাঝে এ ধরণের অহমিকা ছিল না বলেই তিনি আজ আমাদের কাছে কীর্তিমান।

তিনি বলেন, যারা সমাজে কিছুটা অবদান রেখে যান আমরা তাদেরকে স্মরণ করি। কারণ এই স্মরণসভায় তার আদর্শ নীতি-নৈতিকতা আচার-আচরণগুলো নিয়েই আমরা আলোচনা করি। এটা থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি। অনেক সময় আমরা আদর্শ, নীতি-নৈতিকতা থেকে কিছুটা বিচ্যুত হই। বিচ্যুত হবার কারণেই আমরা অনেকে বিপদগ্রস্ত হই। যাতে বিপদগ্রস্ত না হই এজন্য আমরা বরণীয় ব্যক্তিদের স্মরণের মাধ্যমে চেতনাকে শাণিত করি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন, এডভোকেট এম এ নাছের চৌধুরী, চন্দন তালুকদার, হুমায়ুন রশিদ রুবেল, রবিউল আলম, কাজী একতিয়ার উদ্দিন, সুভাষ বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...