বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

আনোয়ারায় সাত লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে সাড়ে ১৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নেতৃত্ব সাঙ্গু নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক চৌধুরী, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাস, সহকারী পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম,রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের বলেন, বিশেষ কম্বিং অপারেশন- ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে সাঙ্গু নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮ টি উপকূলীয় বেহুন্দি জাল, ৩ টি পেকুয়া জাল ও ১১ টি মশারি জালসহ ১৬ হাজার ৫শ মিটার জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পরে জব্দকৃত এসব জাল কোস্টগার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধ জাল অপসারণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...