শুক্রবার, ৩ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত বান্দরবানের ডিসি ইয়াসমিন পারভীন

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার জেলা প্রশাসক নমুনা দেওয়ার পর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন তার বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, করোনা নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলেও আমি মোটামুটি ভালো আছি। তবে কাশি আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৭ থেকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরও ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এই পর্যন্ত ২ হাজার ৮২৬ জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠেছে।

সিভিল সার্জন আরও বলেন, করোনার এই সময়টা আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত...

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত...

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িত আছে জিয়াউর রহমানের নাম: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...