শনিবার, ৪ জুলাই ২০২৬

এমপি একরামকে বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক :

দলীয় সিদ্ধান্তের বাইরে কাজ করায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি ও একইসাথে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রী বরাবর লিখিত পত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এমন সুপারিশ করার প্রস্তাব গৃহীত হয়।

বহিষ্কারের বিষয়ে সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি শেষ হওয়া নোয়াখালী পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন ইউপি নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যপদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে তাকে স্থানীয় বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রী বরাবর পত্র প্রদান করা হবে।

সভা থেকে আরও জানানো হয়, এছাড়াও সম্প্রতি বিভিন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিদ্রোহী নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় কমিটি বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এ সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেলসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...