শনিবার, ৪ জুলাই ২০২৬

শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫) ও ভ্যানচালক লিটু শরীফ (৫০), মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে জানা যায়।

একই ঘটনায় আহতরা হলেন- প্রাইভেট কারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)

জানা যায়, সন্ধ্যার দিকে প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোলপাম্প থেক তেল নিয়ে উল্টো পথে রওয়ানা হয়। এ সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন পথচারী ও এক প্রাইভেটকারের যাত্রী মারা যান। আরেকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাইভেটকারের এবং বাকি চারজন পথচারী। প্রাইভেটকারের দুজন যাত্রী গুরুতর আহত আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...