শনিবার, ৪ জুলাই ২০২৬

স্বাস্থ্যবিধি না মানায় জিইসি মোড়ে ৬ রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ শনিবার(২৯ জানুয়ারি) সকালে নগরীর জিইসি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এর নেতৃত্বে পরিচালিত এই অভিযান কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য বিধি মেনে না চলায় ও গ্রাহকদের টিকা সনদ না দেখা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জিইসি মোড়স্থ ৬টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।

রেস্টুরেন্টগুলোর মধ্যে পিজা হাটকে ৩ হাজার, দি গামবিয়া ফুডকে ২ হাজার, জামান মেজবানি রেস্টুরেন্টকে ৩ হাজার, বাসমতী রেস্টুরেন্টকে ৩ হাজার, হোটেল জামান এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, লবিয়ত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় একব্যক্তিকে ২ শত টাকাসহ মোট ১৫ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...