শনিবার, ৪ জুলাই ২০২৬

কর্ণফুলীর নয়াহাট সেতু সংস্কার হয়, পাকা হয় না!

নিজস্ব প্রতিবেদক :

প্রতিনিয়তই চরপাথরঘাটাবাসীর দুর্ভোগ চলছে। পাকা সেতু হবে এ আশায় এলাকাবাসীর ২৪ বছর ধরে অপেক্ষায় আছেন। কিন্তু চট্টগ্রাম কর্ণফুলীর নয়াহাট সেতুটি সংস্কার হয় কিন্তু পাকা হয় না। জনপ্রতিনিধিরা বারবার শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন। কিন্তু আজ অবধি ওই সেতু পাকা হয়নি।

চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কর্ণফুলী নদীর শাখা খালের ওপর লোহার তৈরি নয়াহাট সেতুটি র্দীঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকায় এবারও সংস্কার চলছে। গত ২৪ বছরে প্রায় ৮/১০ বার সংস্কার কাজ হয়েছে।

চরপাথরঘাটা এলাকার স্থায়ী বাসিন্দা মার্শাল মনির জানান, নয়াহাট সেতুর সংস্কার কাজ চলছে দেখে খুব আনন্দ লাগছে। যদি পাকা করা হতো আরো বেশি খুশি হতাম। পাশাপাশি বলবো, সেতুর সংস্কার কাজে যেন ৭/৮টা পিলার বাড়িয়ে দেওয়া হয়। কেননা এতে সেতুর স্থায়িত্ব বাড়বে। সেতুর পাটাতনে দেয়া স্পীড ব্রেকার গুলো ওয়েল্ডিং করে যদি ফিনিশিং করে দেওয়া হয়। তখন গাড়ি চলাচলে সুবিধা হতো।

দুই যুগ লোহার তৈরি পাটাতনের সেতুর উপর দিয়ে প্রতিদিন যেত হাজার হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ সেতুটি দেখেও কোন প্রকার পাকা করার উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও সব সরকারের আমলে আশ্বাস পেয়েছে শুধু স্থানীয়রা। অনেকেই আবার জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভিযোগ তুলেছেন।

দেখা যায়, চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট থেকে মাত্র অল্প কিছু দুরে এই সেতুটি অবস্থিত। এই সেতু দিয়ে চরপাথরঘাটা ১,২,৩ নং ওয়ার্ডের ৩৫ হাজারেরও অধিক মানুষের চলাচল। এলাকার মানুষ ঝুঁকিপূর্ণ এই সেতুটি পাকা করার দাবি জানিয়েছেন।

যদিও কিছুদিন আগে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ থেকে আড়াই লক্ষ টাকা ও কর্ণফুলী উপজেলা পরিষদ থেকে ৪ লক্ষ টাকা মিলে মোট ৬ লক্ষ ৫০ হাজার ব্যয় করে সংস্কার কাজ করা হয়। কিন্তু তিন মাসেই তা জলে যায়। মূলত টেকসই উন্নয়ন না হওয়ায় সব সময় সেতুটি চরপাথরঘাটাবাসীর বিষ ফোঁড়ায় পরিণত হয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর কষ্ট দেখে ১৯৯৬ সালে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে নয়াহাট সেতু, যাত্রীছাউনী, আয়ুব বিবি স্কুল এন্ড কলেজ তৈরিতে এগিয়ে এসেছিলেন বলে তথ্য দেন।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, এলাকাবাসীর কষ্ট দূর করার জন্য দ্রুত মেরামতের ব্যবস্থা করা হয়েছে এবং সেতুটি নতুন তৈরীর বিষয়ে মন্ত্রী মহোদয় অবগত রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯শে ডিসেম্বর চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে প্রয়াত মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী চরপাথরঘাটায় আসেন। সে সময় সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হলে নয়াহাট সেতু লোহার পাটাতন দিয়ে তৈরী করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র। যা পরে ১৯৯৮ সালে তৈরি শুরু করে এবং ২০০০ সালের ২৯ জানুয়ারী উদ্বোধন করেন তিনি। এর পুর্বে ১৯৯৫-৯৬ সালের দিকে স্থানীয় মানুষের সহযোগিতায় তৈরি করা হয়েছিল কাঠের একটি সাকোঁ। যা দিয়ে কোনমতে মানুষ পারাপার করতেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...