শনিবার, ৪ জুলাই ২০২৬

সাতকানিয়ার কালিয়াইশে চেয়ারম‌্যান প্রার্থী আতাউরের সমর্থনে পথসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাতকানিয়ার কালিয়াইশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আতাউর রহমানের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত আটটায় ১১নং কালিয়াইশ ইউনিয়নের মাস্টার হাটের পূর্বে মসজিদ প্রাঙ্গনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল হক সিকদার।

আতাউর রহমানের সমর্থনে আরো বক্তব্য রাখেন কবির আহমদ সিকদার, মোক্তার আহমদ সিকদার, শেখ আহমদ সিকদার, আবদুল হাসিম ও নূর আহমদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, কালিয়াইশের উন্নয়নে আগামী ৭ ফেব্রুয়ারি মোটরসাইকেল প্রতীকের বিকল্প নেই। এডভোকেট আতাউর রহমান একজন নির্লোভ, নিরহংকার ও সজ্জন ব্যক্তি। তিনি কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এডভোকেট আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে অত্র ইউনিয়নকে ডিজিলাইজড করা হবে। যেখানে কাউকে ইউনিয়ন অফিসে ভোগান্তি পোহাতে হবেনা। বরং চেয়ারম্যান সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে।

এসময় তিনি আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন দাশ নামের এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩...