শনিবার, ৪ জুলাই ২০২৬

১৫ আগস্টের পর কবিতার মধ্য দিয়েই বেরিয়ে আসে প্রতিবাদ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের পর যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না তখন আমাদের কবিতার মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে।

সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে যেভাবে প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ উদ্বুদ্ধ হয় তা আর কোনকিছুতে হয় না।

বৃহস্পতিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে ভার্চুয়ালি যোগদান করেন তিনি।

তিনি বলেন, আমাদের ওপর কত বার আঘাত এসেছে কিন্তু বাঙালি বসে থাকেনি, প্রতিবারই প্রতিবাদ করেছে। কারণ, আমাদের সাহিত্য চর্চাতো বৃথাই হয়ে যেতো। এক একজন কবি, শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার আমাদেরকে যা কিছু দিয়ে গেছেন এগুলো আমাদের সম্পদ।

জাতির পিতা হত্যাকাণ্ডের পরও যখন রাজনীতি নিষিদ্ধ ছিল তখনও কবি ও আবৃত্তিকারকরা প্রতিবাদ করেছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, নাট্যকার দীন বন্ধু মিত্রের ‘নীল দর্পন’ নাটকের মধ্যদিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেভাবে এগিয়ে গিয়েছিল-একটি কবিতার শক্তি যে কত বেশি সেটাতো আমরা নিজেরাই জানি।

তেমনি ১৯৭৫ এর ১৫ আগস্টের পর যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছিল না তখন আমাদের কবিতার মধ্য দিয়েই প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এ দেশের আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রয়েছে কবিদের এবং আবৃত্তিকারকদের। আমি কৃতজ্ঞতা জানাই তাদের সকলের প্রতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি...

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা দিয়ে চরম...

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...