রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের টানা দুই জয়, হারল খুলনা

ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের শুরুতে ফরচুন বরিশালের কাছে হেরে আসর শুরু করলেও তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে দলটা। আজ খুলনা টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্ট্রলার দলটা।

খুলনা নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার দেয়া বড় লক্ষ্য তাড়া করে দুর্দান্ত সূচনা করলেও আজ বড় লক্ষ্যের চাপ সামলে উঠতে ব্যর্থ হয়েছে। ১৯১ রানের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত হেরেছে ২৫ রানে।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার তানজিদ হাসান মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে। এরপর রনি তালুকদারকে ৭ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।

২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দলকে আশা জাগাচ্ছিলেন ওপেনার আন্দ্রে রাসেল ও শেখ মেহেদী। কিন্তু বড় হতে পারেনি জুটিটা। রেজাউর রহমানের করা সপ্তম ওভারের প্রথম বলটা লাফিয়ে উঠে আঘাত লাগে আন্দ্রে ফ্লেচারের মাথার পেছনে। তাতে লুটিয়ে পড়ে যান এই ওপেনার। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ১২ বলে ১৬ রান করে।

মেহেদী হাসান ২৪ বলে খেলেন ৫ চারে ৩০ রানের ইনিংস। লম্বা সময় ধরে ফর্মহীন থাকা মুশফিক এই ম্যাচে করেছেন ১১ (১৫) রান। ফ্লেচারের কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমে ১২ বলে ২ ছয়, ১ চারে ২২ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা।

তবে রাজার বলে ক্যাচ দিয়ে খুলনার জয়ের আশা ভাঙেন সিকান্দার। তবে ইয়াসির আলী রাব্বি লড়াই করেন, খেলেন ২৬ বলে ৩ ছয় ও ২ চারে ৪০ রানের ইনিংস। শেষ দিকের ব্যাটাররা চাপ সামলে উঠতে পারেনি চট্ট্রলার বোলারদের সামনে। ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে খুলনা।

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মেহেদী মিরাজ ও রেজা। ১ উইকেট করে নেন নাসুম ও বেনি হাওয়েল।

এর আগে সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে কেনার লুইসের ব্যাটে দারুণ শুরু পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার উইল জ্যাকস ১৭ রানে কামরুল ইসলাম রাব্বির বলে ফিরলেও লুইস খেলেন ১৪ বলে ২ চার ও ২ ছয়ে ২৫ রানের ক্যামিও।

এরপর আফিফ হোসেন ১৫, সাব্বির রহমান ৩২, মেহেদী হাসান মিরাজ ৩০ ও বেনি হাওয়েলের ২৩ বলে ৩০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পেয়ে যায় চট্টগ্রাম।

খুলনার পক্ষে ২ উইকেট নেন কামরুল ইসলাম, ১ উইকেট করে নেন নাভিন উল হক এবং ফরহাদ রেজা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার...

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ...

কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ...

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা: অর্থমন্ত্রী

চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য বিদেশি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের...

আরও পড়ুন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণের...

আনোয়ারায় একই দিনে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...