রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

শীতার্ত গরিব দুস্থ মানুষকে চট্টগ্রামে শীতবস্ত্র প্রদান করলো এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ এ পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচমেটদের গ্রুপ চট্টগ্রাম-০৭০৯

২০১৯ সালের ১৬ই আগষ্ট গ্রুপটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানা সামাজিক কাজ করে যাচ্ছে গ্রুপের সদস্যরা। ক্যান্সার আক্রান্ত বন্ধুর জন্য আর্থিক সহয়তা প্রদান থেকে শুরু করে,অর্টিজম স্কুলের শিক্ষকদের সংবর্ধনা ও অনুপ্রেরণা প্রদান, পিকনিক ফেস্ট ২০২০ (সারাদেশের প্রায় ৭০০ ব্যাচমেট নিয়ে) করোনাকালীন ত্রাণসহ বন্ধুবান্ধবীর রোগ মুক্তিতে আর্থিক সহযোগিতা,জরুরী প্রয়োজনে গ্রুপের সদস্যদের রক্ত দান সহ যাবতীয় সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

এছাড়াও গ্রুপ থেকে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে অনেকে সম্মিলিত উদ্যোগে ব্যবসায়, একে অন্যকে চাকুরী প্রদান সহ নানা সহয়তা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো চট্টগ্রাম-০৭০৯ গ্রুপ।

সবার সহযোগিতায় আমৃত্যু জনসেবা মূলক সামাজিক কাজ করে যেতে চায় গ্রুপের সদস্যরা।

গ্রুপের এক সদস্য ফোরকান রাসেল বলেন,পড়াশোনা করে দেশের প্রতি দায়বদ্ধতার থেকে আমরা সবসময় দেশের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুত্বের বন্ধন শক্তিশালী করে আড্ডা, গেটটুগেদারের পাশাপাশি সামাজিক কাজ করে যাবে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যরা

গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরকান রাসেল, মেঘ আজাদ,সাজু,শাহাদাত, মাহিম পারভেজ, সানি, ইঞ্জিঃ শিলা, খালেদ, ডাঃ মহিউদ্দীন আমিন, প্রফেসর সাদ্দাম, সাইদুল, একরাম, সান্টু, অরুপ, মাহফুজ, মাজিদ, রহিম উল্লাহ, নাজমুল, সুজন ধর, মহিউদ্দীন ইমন সহ আরো অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকসা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮)...

আরও পড়ুন

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল কম্পাউন্ডে...

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গত ৩০ জুন নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে এ উপলক্ষে...