রবিবার, ৫ জুলাই ২০২৬

বেপরোয়া কা‌রের ধাক্কায় প্রাণ গেল পথচা‌রীর

ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ টিটু (৩১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হন আ‌রো একজন।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লিংক রোডে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ টিটু (৩২) সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট কালু শাহ মাজার এলাকার মোহাম্মদ শামসু’র ছেলে।আহত মোহাম্মদ রোহান (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম জানান, সন্ধ্যায় লিংক রোডের ওয়াকওয়ে দিয়ে টিটু ও রোহান হাঁটচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার চালানো হচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লাগায়। এতে দু’জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। ওয়াকওয়ের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটিও দুমড়ে-মুচড়ে গেছে । এই ঘটনার ফলে পালিয়ে যায় গাড়ির চালক । গাড়ির নম্বরের সূত্র ধরে এর মালিককে আমরা শনাক্তের চেষ্টা করছি বলে জানান তৌহিদুল করিম ।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান,ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত দুই জন‌কে রাত ৮ টার দিকে হাসপাতালে আনা হলে টিটু নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত রোহান চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...