সোমবার, ৬ জুলাই ২০২৬

নগর আ’লীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হচ্ছেনা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট ও ওয়ার্ড সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে ইউনিট সম্মেলনের অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য ৬ সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নগরীর ১৪ থানা ও থানাধীন ওয়ার্ড সমূহকে সম্মেলন উপযোগী করে তোলার জন্য মহানগর নেতৃবৃন্দের সমন্বয়ে ছয় জন করে ১৪টি সাংগঠনিক টিম গঠনেরও নির্দেশনা দেয়া হয়েছে সভায়।

আজ রবিবার(১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডীস্থ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নগর আওয়ামী লীগের দুই গ্রুপের শীর্ষ নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। বৈঠক চলে দুপুর ২টা পর্যন্ত।

ইউনিট সম্মেলন নিয়ে নগর আওয়ামীলীগের বৃহৎ একটি অংশের অভিযোগ গুলো তদন্ত পূর্বক পুনঃবিবেচনা জন্য সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের রিভিউ কমিটিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

সভায় উপস্থিত নেতাদের বেশ কয়েকজন জানান, নগর আওয়ামীলীগের ওয়ার্ড সম্মেলন আপাতত হবেনা। এখন ইউনিয়ন সম্মেলন নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনের পাশাপাশি ওয়ার্ড ও থানা গুলোকে সম্মেলনের উপযোগী করে তোলার জন্য ১৪ থানায় ১৪টি সাংগঠনিক টিম গঠন করা হবে। এই টিমের সদস্যরা কিভাবে ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন করা যায়-সেভাবে কাজ করবেন।

নগর আওয়ামীলীগের চলমান ইউনিট সম্মেলনের বিরোধ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জানান, নগর আওয়ামীলীগের ইউনিটে সম্মেলন হয়েছে সেগুলো নিয়ে প্রচুর অভিযোগ। এই অনিয়মের অভিযোগ গুলো তদন্ত পূর্বক পুনঃবিবেচনা জন্য কেন্দ্র আমার নেতৃত্বে ৬ সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করে দিয়েছে। কমিটির অপর ৫ সদস্যরা হলেন, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

সিটি মেয়র বলেন, আমরা ৬জন আগামী শুক্রবার বিকালে আমার বাসায় বসবো। আমাদের কাজ হলো-ইউনিট সম্মেলন নিয়ে যে অভিযোগ গুলো উঠেছে সেই অভিযোগ গুলো তদন্ত করে রিভিউ করা। এখানে আমরা যেগুলো পারবো-সেগুলো সমাধান করবো। যে গুলো পারবোনা-সেগুলো কেন্দ্রের কাছে পাঠিয়ে দেবো। একই সাথে ১৪ থানা ও ওয়ার্ডের ব্যাপারে ১৪টি সাংগঠনিক টিম গঠনের জন্যও আমাদেরকে বলা হয়েছে। মহানগর আওয়ামীলীগের নেতাদের সমন্বয়ে এই ১৪টি কমিটি গঠন করা হবে।

এই কমিটির কাজ হবে-আমাদের অনেক থানায় সাংগঠনিক কাঠামো একেবারে দুর্বল হয়ে পড়েছে। এই থানা এবং ওয়ার্ড গুলোতে যাতে সম্মেলন করা যায়-সেই ভাবে উপযোগী করে তোলার জন্য তারা কাজ করবেন। এই সিদ্ধান্তেও যদি কাজ না হয়-তাহলে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

ওয়ার্ড সম্মেলন আপাতত হবেনা বলে জানান তিনি। কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের ব্যাপারে নগর আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন জানান, বৈঠকে ইউনিট সম্মেলনের নানান অনিয়মের বিষয় গুলো আমরা অভিযোগ তুলে ধরেছি। কেন্দ্রীয় নেতারা আমাদের অভিযোগ গুলো শুনেছেন। এখন আর যেনতেন ভাবে সম্মেলন করা যাবেনা। সদস্য সংগ্রহ নিয়েও এখন আর লুকোচুরি করা যাবেনা। সদস্য সংগ্রহ অব্যাহত থাকবে। কেন্দ্রীয় নেতারা বলেছেন-সদস্য সংগ্রহ ফরম যত দরকার হয় তত দিবেন।

ওয়ার্ড সম্মেলন এখন হবেনা। ওয়ার্ড সম্মেলন এবং থানা সম্মেলন করতে গেলে কি কি অসুবিধা সেগুলো আমরা কেন্দ্রীয় নেতাদের সামনে তুলে ধরেছি। আমাদের অনেক থানায় সাংগঠনিক কাঠামোই নেই। এই অবস্থায় ওয়ার্ড-থানা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন কিভাবে হবে-আমাদের আজকের অভিযোগ গুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন- ওয়ার্ড-থানা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন কিভাবে হবে।

বৈঠকে উপস্থিত নগর আওয়ামীলীগের আর এক সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সম্মেলন হওয়া যে ইউনিট কমিটি গুলোর ব্যাপারে অভিযোগ থাকবে সেগুলো পুন:বিবেচনা করা জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে বসে মহানগর নেতৃবৃন্দের সমন্বয়ে ১৪ থানায় ১৪টি মনিটরিং টিম গঠনের জন্যও বলেছেন কেন্দ্রীয় নেতারা। ৬জন্য বসে কোন থানায় কারা কাজ করবেন তা নির্ধারণ করবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক(চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুব উল আলম হানিফ এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সাধারন ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও বদিউল আলম। অসুস্থ থাকায় ঢাকায় যেতে পারেননি নগর আওয়ামীলীগের সহ সভাপতি ডা. আফছারুল আমিন এমপি, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...